২০১৯ : ইউটিউবে সেরা ১০ মিউজিক ভিডিও

১৭ ডিসেম্বর, ২০১৯ ১৩:৫২  
প্রতিবছরের মতো এবারও সবচেয়ে বেশি লাইক পাওয়া মিউজিক ভিডিওর তালিকা প্রকাশ করেছে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউব।  তালিকায় শীর্ষে রয়েছে মিউজিক ভিডিও সেনোরিটা, বয় উইথ লাভ ও কিল দিস লাভ । ১. সেনোরিটা (শন মেন্ডেজ ও ক্যামিলা কাবেলো): মিউজিক ভিডিওটি এক কোটি ৩৫ লাখ লাইক পেয়ে প্রথম স্থানে রয়েছে। ২. বয় উইথ লাভ (বিটিএস): এক কোটি ২৮ লাখ লাইক পেয়েছে মিউজিক ভিডিওটি। ৩. কিল দিস লাভ (ব্ল্যাকপিংক): মিউজিক ভিডিওটি পেয়েছে এক কোটি আট লাখ লাইক। ৪. ব্যাড গাই (বিলি আইলিশ): এক কোটি তিন লাখ লাইক পেয়ে পঞ্চম স্থানে রয়েছে মিউজিক ভিডিওটি। ৫. ওল্ড টাউন রোড ফিচারিং বিলি রে সাইরাস (লিল ন্যাস এক্স): ইউটিউব কমিউনিটির কাছ থেকে ৯৬ লাখ লাইক পেয়েছে ভিডিওটি। ৬. সেভেন রিংস (আরিয়ানা গ্রান্ডে): ৯০ লাখ লাইক পেয়েছে মিউজিক ভিডিওটি, ইউটিউব রিওয়াইন্ডেও ‘সেভেন রিংস’ গানটি ব্যবহার করা হয়েছে। ৭. আর্থ (লিল ডিকি): মিউজিক ভিডিওটিতে লাইক পড়েছে ৮২ লাখ। ৮. কন কালমা (ড্যাডি ইয়াংকি অ্যান্ড স্নো): মিউজিক ভিডিওটি ৭৫ লাখ লাইক কামিয়েছে। ৯. চিকেন নুডল সুপ (জে-হোপ): ৫৮ লাখ লাইক পেয়েছে মিউজিক ভিডিওটি। ১০. ভাস্তে (টি-সিরিজ): ৫৫ লাখ লাইক পেয়েছে ভারতীয় এ মিউজিক ভিডিওটি।